× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ভোলায় শিক্ষাসফরের বাসে হামলার ঘটনায় গ্রেফতার-৩

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ চরফ্যাশনের দক্ষিণ আইচায় ভোলা সরকারি কলেজের শিক্ষা সফরের বাসে হামলা, ভাঙচুর শিক্ষার্থীদের আহত করার ঘটনায় মিজান, আকতার ও স্বপন নামের ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা ৩জনই ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামী। এদের বাড়ি ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে।

বুধবার রাতে দক্ষিণ আইচা থানা পুলিশ চর মানিকা ইউনিয়নে অভিযান চালিয়ে এদের আটক করে। এসময় এদের কাছ থেকে শিক্ষার্থীদের ৩টি মোবাইল ফোন ও ৪ হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে একটি মাইক্রো বাসের চাপায় স্থানীয় সাবেক ইউপি সদস্যের ৪ বছরের শিশু সন্তান নিহত হয়। এই ঘটনার সূত্র ধরে স্থানীয় লোকজন ভোলা কলেজের শিক্ষা সফরের একটি বাস ভাংচুর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এবং শিক্ষার্থীদের মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় বুধবার রাতে ১২জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫-২০জনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মিজানসহ ৩জনকে আটক করে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুম তালুকদার বলেন, আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এবং বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..