× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

পেঁপের উপকারিতা

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: সাধারণত পেঁপে গাছ আমাদের দেশের গ্রামাঞ্চলেই কেবল নয়, শহরাঞ্চলেও বাসা-বাড়ির সামান্য জায়গাটুতেই এর দেখা মেলে। আর তাই আমরা সহজেই হাতের কাছে পেয়ে যাই এই ফলটি এবং কোনো কিছু না ভেবে খেলেও ফেলি। কিন্তু একবারও এর কার্যকারিতা সম্পর্কে নিজেদের মনে প্রশ্ন জাগে!

গবেষণায় দেখা গেছে, পেঁপে শরীরের বাড়তি চর্বি কমানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর প্রোটিওলাইটিক এনজাইম।

এটি আমাদের শরীরের প্রোটিন হজমে সহায়তা করে। এছাড়া এই এনজাইম ক্যান্সার নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এ কারণে কাঁচা পেঁপে রান্নার পরিবর্তে কাঁচা খাওয়াটাই শরীরের জন্য বেশি উপকারী। অন্যদিকে, পাকা পেঁপেতে রয়েছে প্রচুর ভিটামিন ‘এ’ ও ‘সি’।

পাকা পেঁপেতে থাকা এসব ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছোঁয়াচে রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, দাঁত, চুল ও ত্বকের জন্য সুফল বয়ে আনে। বুড়িয়ে যাওয়াকে দূরে ঠেলে দেয়ার মতো উপাদান রয়েছে পেঁপেতে। তাই ত্বকের ওপরেও কাজ করে এই ফল। এতে কোনো খারাপ কোলেস্টেরল ও চর্বি বা ফ্যাট নেই। অতিরিক্ত মোটা মানুষ পেঁপে খেতে পারেন নিশ্চিন্তে।

তবে ডায়াবেটিসের রোগীদের জন্য মিষ্টি পেঁপে না খাওয়াই ভালো। গবেষণায় আরও দেখা গেছে, গরু, খাসি বা মুরগির মাংসের সঙ্গে কাঁচা পেঁপে বা রান্না করা পেঁপে খেলে শরীরের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, মাংসের আমিষ ভালোভাবে রক্তের সঙ্গে মেশে এবং মাংসের চর্বির ক্ষতিকর দিকটা কমে আসে।

অতএব আমাদের হাতের কাছে পাওয়া এই ফলটিকে আমরা জেনেশুনে যদি ভোগ করতে পারি তবে একদিকে ক্ষুধা-তৃষ্ণা নিবারণ হবে, অন্যদিকে শরীরের জন্যও অনেক উপকারে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..