× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

লালমোহনে ৩যুবলীগ কর্মীকে মারধর, নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ এপি শাওনের

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে ফের নির্বাচনী পরিস্থিতি উত্তেজনার দিকে মোড় নিয়েছে। ৩যুবলীগ কর্মীকে ছাত্রদলের কর্মীরা পিটিয়ে জখম করেছে। এ অবস্থায় লালমোহনে আ’লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উদ্ভুত পরিস্থিতিতে আ’লীগের প্রার্থী এমপি নুরুন্নবী চৌধুরী শাওন আহতদের হাসপাতালে দেখে এসে লালমোহন চৌরাস্তা মোড়ে অবস্থানরত নেতা-কর্মীদের শান্ত থাকার অনুরোধ করেন।

তিনি বলেন, যারা আ’লীগকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন তারা আইন নিজের হাতে তুলে নিবেন না। সুযোগ পেলে সন্ত্রাসীদের ধরে পুলিশের কাছে তুলে দিবেন। মেজর হাফিজকে উদ্দেশ্য করে এমপি শাওন বলেন, মেজর হাফিজ ভোট করতে আসেননি, তিনি এসেছেন সন্ত্রাসী করতে। ঢাকা থেকে সন্ত্রাসী নিয়ে এসে একের পর এক লালমোহনের শান্ত পরিবেশকে ঘোলাটে করছেন। বাড়ির ভেতরে তিনি দলীয় সন্ত্রাসীদের নিজে কমান্ড ট্রেনিং দিচ্ছেন।

এসব বাহিনী দিয়ে কিছুই হবে না। লালমোহন-তজুমদ্দিনের ৫ লক্ষ মানুষ সুযোগ পেলে মেজর হাফিজের হেলমেট বাহিনী, কমান্ড বাহিনীকে জুতার তলায় পিষে মারবে।

উল্লেখ্য, রোববার সকাল ৮টার দিকে পৌরসভা ৯নং ওয়ার্ড যুবলীগের কর্মী বিপ্লব, সুমনসহ ৩জন নিজ বাড়ি থেকে পৌরশহরে যাওয়ার পথে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মার্শাল হিমুর বাসভবনের সামনে হামলার শিকার হয়। আহতরা জানায়, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের নেতা নাফিজ ও ছাত্রদলের ক্যাডার ফোরকান অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে।

অন্যদিকে পৌরসভার ১নং ওয়ার্ডে বকসী বাড়ির সামনে ছাত্রলীগ কর্মী জয়নাল বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..