× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

একটু হিসাব করলেই ছাড়তে পারবেন ধূমপান!

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

সাস্থ্য ডেস্ক: ধুমপানের অভ্যাসটা একটা নেশা, আর এ নেশা নাছোড়বান্দা নেশা। সহজে ঠোট ছাড়তে চায় না। তাই দেখা যায় সিগারেট ছেড়ে দেওয়া নিয়ে আপনার দ্বিধাদ্বন্ধের সিদ্ধান্তের কারণে সর্বোচ্চ হয়তো কয়েকটা দিন দূরে গিয়ে সিগারেট ফের চলে আসে ঠোটের ডগায়।

যা হোক সিগারেট যদি আসলেই ছাড়তে চান, তাহলে এবার সিদ্ধান্তটা নিতে পারেন। কেননা এবার এ বিষয়ে আপনাকে সাহায্য করবে টাকা। আরো খোলাসা করে বললে, টাকার হিসাব। কথায় বলে, সবচেয়ে দামী জিনিস হচ্ছে টাকা। সুতরাং এতদিনের ক্ষতিকারক সঙ্গীর সঙ্গ ছাড়াবে সেই টাকার হিসাবটা।

এক্ষেত্রে আপনাকে কেবল টাকার হিসাবের ছোট্ট একটা অংক কষতে হবে। হিসাবের এই অংকটা তেমন একটা কঠিন নয়। যেমন ধরে নিন, সিগারেটের জন্য আপনার প্রতিদিন সর্বোচ্চ ৭০ টাকা খরচ হয়। তাহলে মাসে খরচ হচ্ছে ২ হাজার ১০০ টাকা এবং বছরে প্রায় ২৫ হাজার ৫০০ টাকা। পাঁচ বছরে প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা এবং দশ বছরে খরচ ২ লাখ ৫৫ হাজার টাকা।

ধরে নিন ৬০ বছর বয়স পর্যন্ত আপনি বাঁচলেন। ২০ বছর বয়সে সিগারেট খাওয়া শুরু করেছিলেন। তাহলে সিগারেটের ফলে আপনার জীবনের ৪০ বছরে খরচ ১০ লাখ ২০ হাজার টাকা!

ধূমপানে শারীরিক কোনো উপকারিতা নেই, বরঞ্চ শতভাগ শারীরিক ক্ষতি। আর সেই ক্ষতির পেছনেই জীবনে খরচ করবেন ১০ লাখের বেশি টাকা! অপচয়টা একটু বেশিই হয়ে গেল না?

এবার সিগারেটের পেছনে আপনার প্রতিদিনের আসলটা খরচটা যোগ করে হিসাব কষুন। এবং ভেবে সিদ্ধান্তটা নিয়ে ফেলুন। আশা করি আপনি পারবেন।

তথ্যসূত্র: জি নিউজ


এ ক্যটাগরির আরো খবর..