× Banner
সর্বশেষ
আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

ক্রিস্টিয়ান কাবোর বুর্কিনা ফাসোর নতুন প্রেসিডেন্ট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: বুর্কিনা ফাসোর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক মার্ক ক্রিস্টিয়ান কাবোর। ১৯৬০ সালে দেশটি স্বাধীনতা লাভের পর কাবোর দ্বিতীয় বেসামরিক লোক, যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

সোমবার বুর্কিনা ফাসোতে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, মুভমেন্ট অব দ্য পিপল ফর প্রোগ্রেস পার্টির ক্রিস্টিয়ান কাবোর ৫৩.৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

জেফিরিন দিয়াবার ২৯.৬ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় ও তাহিরো বারি মাত্র ৩ শতাংশ ভোট নিয়ে নির্বাচনে তৃতীয় হন।

৫৮ বছর বয়সি কাবোর ব্লেইজ কমপায়োরের স্থলাভিষিক্ত হবেন। কমপায়োর ২০১৪ সালে এক গণ-অভ্যুত্থানে উৎখাত হন।

তথ্যসূত্র : আলজাজিরা

 


এ ক্যটাগরির আরো খবর..