× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ভোলায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে বালকের মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

ভোলা প্রতিনিধি॥  ভোলায় সুপারি পাতে গিয়ে গাছ থেকে পড়ে তুহিন (১৪) নামে এক বালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার(১৮অক্টোবর)সকাল ১১টার দিকে ভোলার চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয সূত্রে থেকে জানা যায়, ভোলা সদর উপজেলার মধ্য চরনোয়াবাদ পৌর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃজাকির হোসেনের পুত্র তুহিন বৃহস্পতিবার সকালে স্থানীয় সাবেক পুলিশের ডিআইজি মরহুম আঃ সালামের সুপারি গাছে সুপারি পাড়তে গেলে ওই গাছ থেকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী আঃ সালাম মাষ্টার জানান, ডি আই জি সালাম এর কেয়ারটেকার মোঃ আব্দুল্লাহ তুহিনকে ডেকে নিয়ে যায় সুপারি পাড়ার জন্য। তিনি বলেন ওই সুপারি বাগান আমার বাসার সামনে আমি হঠাৎ করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে এগিয়ে যাই। গিয়ে দেখি তুহিনের নিথর দেহ বাগানে পড়ে আছে। পরে ডাক চিৎকার করলে স্থানীরা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।

তুহিনের মা নাজমা বেগম জানান, আমার ছেলে তুহিন তার বাবাকে ভ্যানে করে জুতা বিক্রি করতে সাহায্য করতো। ঘটনার দিন তুহিন তার মাকে বলে যায় আমি সালাম সাহেবের বাগান থেকে সুপাড়ি পাড়তে যাই আমাকে আব্দুল্লাহ ভাই যেতে বলছে। তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলে যাদের সুপারি পাড়তে গিয়ে মরলো তারা কেউই হাসপাতাল যায়নি এবং কোন খবর নেয়নি। এদিকে এ ঘটনার পর সাবেক ডিআইজি সালাম সাহেবের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় এক এক বৃদ্ধ নাম প্রকাশ না করার শর্তে বলেন, উল্টো ডিআইজি সাহেবের পরিবারের পক্ষ থেকে বলা হয় তুহিন তাদের সুপারি চুরি করতে গিয়েছিল।

স্থানীয়রা বলেন, যেহেতু সাবেক ডিআইজি সাহেবের গাছ থেকে পড়ে ছেলেটি মারা গেছে তাই তাদের সহযোগীতা করার দরকার ছিল ওই পরিবারটিকে। কিন্তু তা না করে তারা ওই পরিবারের বিরুদ্ধে উল্টো চুরির অপবাদ রটাচ্ছে। এলাকাবাসী এবং ওই ছেলেটির পরিবারের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠ দাবী করেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ছগির মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ভোলা সদর হাসপাতালে গিয়ে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন নিয়েছে এবং লাশের ময়না তদন্ত হয়েছে। এ ঘটনায় পুলিশের এস আই মাইনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..