× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

কেন্দুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার ঘটনায় শোকসভা

admin
হালনাগাদ: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

কেন্দুয়া প্রতিনিধি:  সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থী শরীফ মিয়া স্মরণে সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ উত্তম কুমার করের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, প্রভাষক আবুল বাশার মিয়া, আব্দুল মান্নান, মাহফুজুল হক, আহম্মদ আব্দুল্লাহ হারুন, আতাউর রহমান, বদিউজ্জামান বকুল, কামরুল ইসনলাম খান পাঠান, এসএম রুবেল, আবুল বাশার খান পাঠান প্রমুখ।

অধ্যক্ষ উত্তম কুমার কর জানান, কলেজছাত্র শরীফ নিহত হওয়ার ঘটনায় শোক জানাতে ও তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় সোমবার (৩ সেপ্টেম্বর) সকল পাঠদান কার্যক্রম বন্ধ রেখে কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের মাসকা কাঠালতলা নামক স্থানে কেন্দুয়াগামী একটি বাস বিপরীতমুখি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই কেন্দুয়া সরকারি কলেজের ছাত্র শরীফসহ ৪ জন নিহত হয় এবং ৩ জন আহত হয়। আহতরা ময়মসিংহ ও ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..