× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

ককটেলসহ মতিঝিলে শিবিরের ছয় নেতা আটক

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: ছাত্রশিবিরের ছয় নেতাকে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ বিভিন্ন বই উদ্ধার করা হয়।
মতিঝিল থানার এসআই মফিজুর রহমান জানান, শুক্রবার বিকালে ৮৫ আরামবাগের বাড়ির তৃতীয় তলা থেকে ওই ছয় শিবির নেতাকে আটক করা হয়। তিনি জানান, আটকদের মধ্যে একজন মতিঝিল থানা ছাত্রশিবিরের সভাপতি, একজন পল্টন থানা সভাপতি, একজন ৮নম্বর ওয়ার্ড সভাপতি, একজন মুগদা থানা সভাপতি, একজন বায়তুল সম্পাদক এবং বাকি একজনও শিবিরের নেতা বলে জানা গেছে।

পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যেই তারা ওই বাসায় জরুরি সভা করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..