× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নকল বাবা সাজিয়ে জমি বিক্রির দায়ে আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বাবার সঙ্গে প্রতারণার দায়ে আবদুল ছত্তার (৪৮) নামের এক প্রতারক ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবদুল ছত্তার উপজেলার গোপালপুর এলাকার ধজী গ্রামের আজাহার মাতুব্বরের ছেলে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, আবদুল ছত্তার গত ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতারণার আশ্রয় নিয়ে অন্য এক ব্যক্তিকে ভুয়া বাবা সাজিয়ে ১ একর ৫৫ শতাংশ জমি তার নিজ নামে দলিল কার্যক্রম সম্পন্ন করেন।
এ বিষয়টি এলাকায় ফাঁস হয়ে গেলে প্রতারক ছেলে ছত্তারের বিরুদ্ধে তার বাবা মো. আজাহার মাতুব্বর বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ তাকে গ্রেফতার করেন।
বাবা আজাহার মাতুব্বর বলেন, আমার ছেলে আমাকে না জানিয়ে অন্যকে বাবা সাজিয়ে জমি দলিল করে। পরে আমি বিষয়টি জানতে পেরে কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করি। আমি আমার জমি ফেরত চাই।
এ ব্যাপারে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ছত্তারের বিরুদ্ধে তার বাবা আজাহার মাতুব্বর কোর্টে মামলা দায়ের করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..