× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

প্রেমের টানে প্রেমিকের খোঁজে প্রেমিকা মেহেরপুরে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৫-১৮)ঃ  প্রেমের টানে প্রেমিকের খোঁজে প্রেমের ফাঁদে পা দিয়ে প্রতারনার স্বীকার হয়েছে মাগুড়া জেলার মোহাম্মদপুর থানার বেথড়ী গ্রামের রিমি নামের এক কিশোরী। প্রতারক প্রেমিকের ডাকে সাড়া দিয়ে শুধু প্রতারিতই হয়নি, সাথে হারিয়েছে ৪ হাজার টাকা।

সোমবার মেহেরপুর সদর থানায় পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিলেও প্রতারক প্রেমিক রিপন আত্মগোপন করে রয়েছে। তার বাড়ি সদর উপজেলার আমঝুপি গ্রামে বলে জানা গেছে। ফেসবুক এবং মোবাইলে রং নম্বরে ফোন করে অনেক প্রেমের ঘটনা ঘটলেও এবার চলন্ত বাসে পরিচয়। তারপর পরিচয় থেকে মন দেওয়া নেওয়ার এক পর্যায়ে কিশোরী প্রেমের টানে বাড়ি ছাড়ে। এমনটি জানিয়েছে রিমি নামের ১৫ বছর বয়সী কিশোরী।

সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের শহীদ আরজ সড়ক থেকে পুলিশ তাকে উদ্ধার করে। রিমি জানায় প্রায় ১ মাস পূর্বে মাগুড়ায় চলন্ত বাসে রিপন নামের এক যুবকের সাথে তার পরিচয় ঘটে। পরিচয়ের পর থেকে নিজের ফোন না থাকলেও বিভিন্ন জনের ফোনের সাহায্যে রিমি রিপনের সাথে যোগাযোগ রক্ষা করে এবং এক পর্যায়ে দুজন-দুজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ঐ সম্পর্কের জের ধরে রবিবার রিপন রিমিকে মাগুড়া থেকে মেহেরপুর নিয়ে আসে। রাতে তারা একটি ক্লিনিক অথবা হাসপাতালে কাটায় বলে রিমি জানায়।

এদিকে গতকাল সোমবার দুজন ঘোরাঘুরি শেষে রিমির নিকট থেকে ৪ হাজার টাকা নিয়ে আসছি বলে রিপন সটকে পড়ে। পরে তার ফোনে কথা বলে জানা যায় রিপন সদর উপজেলার আমঝুপি সাঁকো পাড়ার বাসিন্দা। এদিকে বিকালে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিক রিমি নামের ওই কিশোরীকে থানা হেফাজতে নেয়। এসময় থানার ওসি সাথে যোগাযোগ করে তার ঠিকানা নিশ্চিত হয়ে রিমির বাড়িতে খবর দেয়া হয়েছে। বর্তমানে রিমি মেহেরপুর সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে প্রতারক ওই প্রেমিক রিপনকে ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যহত রেখেছে বলে পুলিশ জানায়।


এ ক্যটাগরির আরো খবর..