শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (১৮ ডিসেম্বর) রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।