মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (১৮-১২-১৬ )
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান উপস্থিত থেকে বিদ্যালয় প্রধানদের হাতে ওই সকল সামগ্রী প্রদান করেন।
এসময় সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য সানোয়ার হোসেন, আলমগীর হোসেন লাল্টু, ওয়াসিম মিয়া প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।