× Banner
সর্বশেষ
মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময়

৯ বছরে বিদেশ থেকে ঋণ ২৪৩৫ কোটি ডলার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ২০০৮-০৯ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত ৯ বছরে বিভিন্ন দেশ ও দাতা সংস্থা থেকে ২৪ হাজার ৩৪৯ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান পাওয়া গেছে। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মোট বৈদেশিক সহায়তার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬ হাজার ১৮৩ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, আইডিএ (বিশ্বব্যাংক) ৭ হাজার ৩৬১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, চীন ৯৯৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার, রাশিয়া ৪১৬ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, ইউএনসংস্থাসমূহ ১ হাজার ৮৩০ দশমিক ০৪ দশমিক মিলিয়ন মার্কিন ডলার, আইডিবি ৪৫৫ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার, জাপান ২ হাজার ৯৫৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার, দক্ষিণ কোরিয়া ৩৫০ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার এবং অন্যান্য সংস্থা ৩ হাজার ৮০১ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

সরকারি দলের বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, গত অর্থবছরে ২ লাখ ২৫ হাজার কোটি টাকার (সংশোধিত) রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে গত মে পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৬২৭ কোটি ২৫ লাখ টাকা আদায় হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..