সৎ ভাইদের দ্বারা নিগ্রহের শিকার সৎ বোনদের মানবেতর জীবনযাপন

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ আমরা আজ নিঃস্ব হয়ে গেলাম, আর কত নির্যাতিত হলে আমরা বিচার পাব। ওরা আমাদের সবকিছু কেড়ে নিতে চাইছে। আজ মাথা গোঁজার ঠাঁই নেই আমাদের। স্যার, আমরা আমরা কিতা বিচার পাইতাম নায় নি? (স্যার, আমরা কি বিচার পাবো না?) কান্নাজড়িত কন্ঠে ফুঁফিয়ে ফুঁফিয়ে এভাবেই আর্তনাদ করছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর, উছমানপুরের মৃত আপ্তাব মিয়ার পঞ্চম মেয়ে সৎভাইদের দ্বারা নিগ্রহের শিকার কলেজে (ইন্টার) পড়য়া লিজা বেগম।

জানা যায় এলাকার মৃত আপ্তাব মিয়ার প্রথম স্ত্রীর ২য় ছেলে দুদু মিয়া, চিনু মিয়া ও ২য় স্ত্রীর মেয়ে ফারজানা ইয়াছমিন খেলু, লিজা বেগম, ফাহমিদা জাহান লিমা একই বাড়িতে আলাদা আলাদা কক্ষে বসত করে আসছিলেন।

কিন্তু পিতা আপ্তাব মিয়া মারা যওয়ার পর সৎ বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সৎ ভাইদের দ্বারা তাদের উপর বিভিন্ন প্রকার নিপীড়ন নির্যাতন নেমে আসে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আদালতে মামলা চলমান অবস্থায় সৎ বোনদের বাড়ি থেকে বিতারিত করতে বিভিন্ন অপপাঁয়তারায় লিপ্ত হয় দুদু মিয়া ও চিনু মিয়া। এমতাবস্থায় সর্বশেষ গত ২৪ ফেব্রয়ারী রহস্যজনকভাবে বাড়িতে আকষ্মিক আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। অন্যান্য ঘরের সাথে পুড়ে ছাঁই হয়ে যায় লিজা বেগমদের ঘরের সিংহভাগ আসবাবপত্র। ইন্টার পড়–য়া লিজা বেগম, অনার্স পরীক্ষার্থী ফাহমিদা জাহান লিমা ও বি.এ পড়–য়া ফারজানা ইয়াছমিন খেলুর লেখা-পড়ার প্রয়োজনীয় কাগজপত্র এবং কয়েকটি সনদপত্র ভষ্ম হয়ে যায় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। সৎ বোনদের বাড়ি থেকে উচ্ছেদ করার পরিকল্পনায় সৎ ভাইরাই উক্ত অগ্নিকান্ডে জড়িত বলেও অভিযোগ তাদের।

এ ঘটনার পরদিন কুলাউড়া থানায় সৎ ভাই দুদু মিয়া ও চিনু মিয়াকে বাদী করে একটি মামলা (মামলা নং- ১৮ , তাং- ২৫/০২/২০১৭ইং)  দায়ের করেন ফারাজানা ইয়াছমিন খেলু।

এ বিষয়ে সাম্প্রতি বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার  নির্দেশে সংগঠনের দক্ষিন কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম চৌধুরী, সাধারন সম্পাদক তপন দত্ত, সহ-সাধারন সম্পাদক সেলিম আহমদ, ফুয়াদ আলম চৌধুরী, সংগঠনিক সম্পাদক নয়ন লাল দেব সহ একটি প্রতিনিধি দল সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

উক্ত ঘটনায় তদন্তকারী কুলাউড়া থানার পুলিশ কর্মকর্তা এস.আই সঞ্জয় চক্রবর্তী জানান ঘটনার তদন্ত চলছে। খুব শীগ্রই এর মূল তথ্য উদঘাটন করে ঘটনাকারীদের বিচারের আওতায় আনা হবে।

বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাব চৌধুরী শাহজাহানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দীর্ঘদিন যাবৎ জায়গা-সম্পত্তি নিয়ে সৎ ভাই ও বোনদের বিরোধ চলছে বলেও জানান। অগ্নিকান্ডের পর কয়েকদিন সৎ বোনরা বৃদ্ধ মা সহ খোলা আকাশের নিচে বসবাস করেছেন এবং এ যাবৎ তারা মানবেতর জীবন যাপন করছেন। বিভিন্ন সময় স্থানীয়ভাবে এর মীমাংসা করার চেষ্টা করেও দুপক্ষের মতবিরোধের জেরে তারা ব্যর্থ হন বলেও স্বীকার করেন তিনি।

এদিকে পরিদর্শনের সময় অভিযুক্ত দুদু মিয়া ও চিনু মিয়াকে ঘটনাস্থলে না পেয়ে দুদু মিয়ার স্ত্রী কানিজ ফাতেমার সাথে কথা বললে তিনি সমস্থ অভিযোগ এড়িয়ে যান।

উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।