ভোলায় ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রিত সুপারি জব্দ

কামরুজ্জামান শাহীন,ভোলা॥  ভোলার লালমোহনে ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রিত ৮৪ বস্তা ভেজানো সুপারি ও ২০ কেজি সোডিয়াম হাইড্রোসালফেট কেমিক্যাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার( ৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার থেকে এসব সুপারী ও ক্যামিক্যাল জব্দ করা হয়।

এ সময় মানব দেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণের দায়ে সুপারির মালিক আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যামান আদালতের নিবার্হী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি। পরে জব্দকৃত সুপারি নষ্ট করে ফেলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি বলেন, কেমিক্যাল মিশ্রণ করে ভেজানো সুপারী দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করা হয়। এসব সুপারী মানবদেহের জন্য ক্ষতিকর। সুপারী তাজা এবং রং ঝকঝকে করার জন্য এসব ক্যামিক্যাল ব্যবহার করা হয়। কর্তারহাট বাজারে সোডিয়াম হাইড্রোসালফেট নামক কেমিক্যাল মিশ্রণ করে সুপারী ঢাকা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুপারীতে ক্যামিক্যাল মিশ্রণের সময় এসব সুপারী জব্দ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।