× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

বাল্য বিবাহ হয়েই যাচ্ছে

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলায় ১১ টি ইউনিয়নের কিছু কিছু  গ্রামের মোড়ে ব্র্যাক জি.কিউ.এ.এল কর্মসূচি সাইনবোর্ডে লেখা আছে “আর নয় বাল্য বিয়ে  এগিয়ে যাবে সপ্ন নিয়ে” তার পরেও বাল্য বিয়ে হয়ে যাচ্ছে এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গার্জিয়ানদের অফিসে ডেকে এবং মোবাইল কোট বসিয়ে বাল্য বিবাহ রোধ করে এবং জেল জরিমানা করার পরেও শোনা যাচ্ছে রাত ২ টার পরে বাল্য বিবাহ হচ্ছে।

ম্যারিজ রেজিষ্ট্রারের দায়িত্ব থাকা সত্বেও মেয়েদের বয়স কম হওয়ায় টাকার লোভে রেজিষ্ট্রারি বইতে কাবিন না করে সাদা কাগজে কাবিন করে বিবাহ পরিয়ে দিচ্ছে এবাল্য বিবহের প্রতি কেহ খেয়াল করছেনা। আবার অনেক সময় মেয়েদের বয়স কম হওয়ায় গার্জিয়ানরা মেয়ের বিবাহ দেওয়ার দায়ে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদের বয়স বাড়িয়ে দিয়ে জন্ম সনদ করে কাবিন মূলে রেজিষ্ট্ররি করে বিবাহ দিচ্ছে। এই দুই পন্থার কারনে বাল্য বিবাহ রোধ হচ্ছে না।

বাল্য বিবাহ হয়েই যাচ্ছে। বাল্য বিবাহ রোধ করতে হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকের সম্মতি ক্রমে বিবাহ দিলে বাল্য বিবাহ রোধ করা কিছুটা সম্ভব এর পরেও সমাজ সচেতনতা করে ও গ্রামের পাঠশালার মাধ্যেমে  অভিভাবকদের বুঝিয়ে বাল্য বিবাহ রোধ করা যেতে পারে। তাই সকলকে সজাগ হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। যাতে অল্প বয়সে স্বাস্থ্যহানী ও মাতৃত্বের মৃত্যুর ঝুকি না ঘটে। এ ব্যাপারে স্কুলে টিভিতে পাঠ্য পুস্তকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ব্যাপক প্রসার আনলে বাল্য বিবাহ রোধ করা যাবে বলে আশা করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..