৩ ডিএমডিসহ ৪ জন বরখাস্ত বেসিক ব্যাংকের

অর্থনৈতিক প্রতিবেদক: রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও একজন মহাব্যবস্থাপককে (জিএম) ঋণ কেলেঙ্কারির কারণে বরখাস্ত করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাদের বরখাস্ত করে।

বরখাস্ত কর্মকর্তারা হলেন, ব্যাংকটির ডিএমডি ফজলুস সোবহান, মো. রুহুল আলম ও মো. সেলিম এবং মহাব্যবস্থাপক (জিএম) মো. মাহবুবুল আলম।

বুধবার তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিভিন্ন সময় ব্যাংকটিতে ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের কারণে তাদের অপসারণ করে পরিচালনা পর্ষদ। এছাড়া তাদের মধ্যে মো. রুহুল আলম ছাড়া অন্যদের বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ততার দায়ে দুদকে মামলা রয়েছে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।