৩০০ বোতল ফেনসিডিল সহ আটক-৩

জাহিদুল ইসলাম সেতু, মাগুরা প্রতিনিধিঃ মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের বেজড়া এলাকা থেকে বুধবার ভোরে ৩০০ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন মাগুরা নিজ নান্দুয়াল এলাকার মৃত : হাফেজ মোল্যার ছেলে সাগর(৩৫), হাফেজ মোল্যার মেয়ে ফাতেমা (২৮) ও একই এলাকার মৃত: মোহাম্মাদের স্ত্রী ফাতেমা(৬৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে এস .আই হাফিজ, রাজু আহম্মেদ এবং এ .এস আই কামরুল , মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনার দিন সকালে নহাটার বেজড়া এলাকার নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করে। আটকের সময় তাদের শরির ও হাত ব্যাগ তল্লাসী করে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

মাগুরা জেলার সহকারী পুলিশ সুপার(সার্কেল) মো: আবির হোসেন শুভ্র আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।