× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ ট্র্যাক্টরের সংঘর্ষঃকিশোর নিহত

admin
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে আপেল হাসান (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার ব্র্যাক মোড় কাশিয়াবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘট।
নিহত কিশোর ফুলবাড়ী আদর্শ উচ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি চন্দ্রখানা  গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পারিবারিক অস্বছলতার কারণে সে ট্রাক্টর হেলপারের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তার বাবা একজন ছ’মিল শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার ব্র্যাক মোড় কাশিয়াবাড়ী সড়কে ইট বোঝাই দুটি দ্রুতগামী ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্র্যাক্টরের হেলপার ১০ম শ্রেণীর শিক্ষার্থী আপেল হাসান গুরুতর আহত হয়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়।
উপজলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাদ্দাম হোসেন জানান, ট্র্যাক্টর হেলপারের মস্তিস্কে প্রচুর রক্তক্ষণের কারণে তার মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্র্যাক্টর দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..