২৮তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২২ প্রদান ১৫ ডিসেম্বর

২৮তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২২ প্রদান ১৫ ডিসেম্বর
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব আগামী ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল গ্র্যান্ড বলরুমে ২৮তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২২ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।
টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত, মঞ্চনাটক, নৃত্য, শিল্প, বাণিজ্য, উন্নয়নের রোলমডেল, সমাজকল্যাণ ও সাংবাদিকতা বিভাগে শ্রেষ্ঠত্যের বিচারে জ্যুরিমন্ডলির রায়ে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সংশ্লিষ্টদের কাছ থেকে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন চিত্র, সাংবাদিকদের লেখা এবং অন্যান্য বিভাগের তথ্য জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গণের তারকা ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত থাকবেন এবং পারফর্ম করবেন।
বিস্তারিত তথ্যের জন্য অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান বাদল আহমেদ (মোবাইল: ০১৭১১৩৬৭৯১০), সদস্য সচিব হামিদ মোহাম্মদ জসিম (মোবাইল ০১৭১১২৮৮১৬৯) এর সঙ্গে যোগাযোগ করা যাবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার-এটিএন বাংলা, ইভেন্ট পার্টনার- মিডিয়া ভিশন লিঃ।
অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ট্রাব সভাপতি সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক অনজন রহমান সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।