× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ)

সাপাহারে শিশু শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধ ভিত্তিক বই বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
মুক্তিযোদ্ধ ভিত্তিক বই বিতরণ

নওগাঁর সাপাহারে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য মুক্তিযোদ্ধ ভিত্তিক বই বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে ছোটদের বঙ্গবন্ধ,ু ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ছোটদের ভাষা আন্দোলনের ইতিহাস এই বই গুলো পড়ার মাধ্যমে কোমলমতি শিশু শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধকে জানবে এবং মুক্তিযোদ্ধের চেতনাকে ধারন করার লক্ষে উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শ’ ৮৮টি বই বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন,শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসিম কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সরকার সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রাথমিক শিক্ষা পদক- ২০২২ রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন মহোদয়কে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..