২৭ হাজার ৭৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ

২৭ হাজার ৭৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) – এর চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ হাজার ৪৮০ জন প্রার্থীর মধ্য থেকে ২৭ হাজার ৭৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করা,জাল সনদ পাওয়ায়, কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা, বয়স ৩৫ বছর অতিক্রম করা, নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও ভুল পদে আবেদন করা, মামলার স্থগিতাদেশ থাকাসহ নানা কারণে ৫ হাজার ৪০৬ জনকে নিয়োগ সুপারিশ করা সম্ভব হয়নি।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদেরকে নিয়োগের সুপারিশ করা হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন।

তিনি জানান, সুপারিশকৃত প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে সুপারিশের বিষয়টি জানানো হয়েছে। ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে।

সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জনের মধ্যে কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫ জন, মাদরাসায় ১১ হাজার ২৭৯ জন, কারিগরিতে ৫১৬ জন, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩ জন, সংযুক্ত মাদ্রাসায় ৬২১ জন রয়েছেন। সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ১৯২ জন, মহিলা ৮ হাজার ৮৮২ জন। মহিলা কোটা ৬ হাজার ১৭৬ জন।

ট্যাগ এনটিআরসিএ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।