× Banner
সর্বশেষ
সুন্দরবনে বনদস্যুর গুলিতে এক কাঁকড়া শিকারি আহত হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ

২৫ জানুয়ারি ম্যারিকোর লভ্যাংশ নির্ধারণী সভা

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানিটির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করা হতে পারে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গত এক মাসের মধ্যে ম্যারিকোর শেয়ারের সর্বনিম্ন দাম ছিল এক হাজার ৩৩৭ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ৪৭০ টাকা ২০ পয়সা।

কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য ৪২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ১৩৪ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পমূল্য ৫৪ টাকা ৩৫ পয়সা ও শেয়ারপ্রতি আয় ৪২ টাকা ৬৯ পয়সা।

২০১৪ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে মোট ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৮ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৩ টাকা ৯৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫৪ টাকা ১৬ পয়সা।


এ ক্যটাগরির আরো খবর..