× Banner
সর্বশেষ
পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী

নিউজ ডেস্ক

২৪ ঘন্টায় ফরিদপুরে পুলিশী অভিযানে গ্রেপ্তার-২৮

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
২৪ ঘন্টায় ফরিদপুরে পুলিশী অভিযানে গ্রেপ্তার-২৮

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ১১ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ১ আসামি ও গ্রেফতারি পরোয়ানা আমলে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

নগরকান্দা থানা পুলিশ কর্তৃক থানা ২টি নিয়মিত মামলা রুজু করা হয়। সালথা থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ১জন আসামী ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা মূলে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ৩ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১জন আসামীকে গ্রেফতার করা হয়।

সদরপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। মধুখালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১ জন নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করা হয়।

ফ‌রিদপুর ট্রা‌ফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা – ২৪ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ৩৮ টি আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

আটক স‌ংখ‌্যা- নছিমন ১, ইজিবাইক ৭, মোটরসাইকেল ১১, পাকআপ ১, ট্রাক ১, মাইক্রো ১ টি ।

ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।


এ ক্যটাগরির আরো খবর..