বেনাপোল মাদক ব্যবসায়ী জুয়ার আড্ডায় হানা, খুন মাদক চোরাচালান মামলার ৮ জুয়াড়ি আটক

বেনাপোল মাদক ব্যবসায়ী জুয়ার আড্ডায় হানা, খুন মাদক চোরাচালান মামলার ৮ জুয়াড়ি আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে নগত ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ ৮ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার( ১৭ ফ্রেব্রয়ারী) ভোরে বেনাপোল কাগজপুকুর গ্রাম থেকে বেনাপোল থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন দিঘিরপাড় গ্রামের নওশের আলীর ছেলে রুবেল হোসেন(২৭) মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি(২৫) মৃত হুমায়ুন কবিরের ছেলে জাফর হোসেন তৃষার(২৬) মৃত ছলেমান মন্ডলের ছেলে আনার আলী(৪৫) মোসলেম মোড়লের ছেলে টিটু হোসেন(২৯) হায়দার আলীর ছেলে সজল হোসেন (২৫) শাহানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম @চচ্ঞল(৩৭) আইয়ুব কাজীর ছেলে হান্নান কাজী(৩৫)।উভয় সাং বেনাপোল পোর্টথানাধীন এলাকায়।

উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক, খুন, চোরচালান ও দাঙ্গা হাংঙ্গামার মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল ভূইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তবর্তী কাগজপুকুর গ্রামে গোঁপনে মাঝে মধ্যে জুয়ার আসর বসছে। এতে এলাকা যুব সমাজ নষ্ট হচ্ছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে কাগজপুকুর গ্রাম থেকে ৮ জুয়াড়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগত ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি নিয়মিত জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।