২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে আটক ৪১৬, দায়ের ৩০ মামলা

২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে আটক ৪১৬, দায়ের ৩০ মামলা
২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে আটক ৪১৬, দায়ের ৩০ মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৪৯ জন, মিরপুরে ১২৫ জন, গুলশানে ৪০ জন এবং উত্তরা বিভাগে ৫০ জন রয়েছেন।

নিয়মিত অভিযানে ১৭ রাউন্ড শটগানের গুলি, চায়না রাইফেলের তিন রাউন্ড গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩টি ইয়াবা, ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, নয়টি মুঠোফোন এবং ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।