× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

২১ ফেব্রুয়ারির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের জন্য ২০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত জনসাধারণ ও সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।

আজিমপুর থেকে গোরস্থানে যাওয়ার রাস্তা :
ক) নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক (পুরনো যাদুঘরের সামনের রাস্তা), কলেজ সড়ক (ফজলুল হক হলের পূর্ব পাশের রাস্তা), এলাকার জনসাধারণ আজিমপুর গোরস্থানে যাওয়ার জন্য দেওয়ান বাজার সড়ক (বিশ্ববিদ্যালয় খেলার মাঠের পূর্ব পাশের রাস্তা), কাজী নজরুল ইসলাম এভিনিউ, টিএসসির মোড়, নীলক্ষেত সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক হয়ে নিউমার্কেট ১ নম্বর গেট দিয়ে যাবেন।

খ) আব্দুল গণি সড়ক, তোপখানা সড়ক এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণীর (পার্ক এভিনিউ) জনসাধারণ পুরাতন হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, টিএসসির মোড়, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক দিয়ে ১ নম্বর গেট হয়ে গোরস্থানে যাবেন।

(গ) লালবাগ, আজিমপুর, পলাশী ও চকবাজার এলাকার জনসাধারণ আজিমপুর সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউ মার্কেট ১ নম্বর গেটের পাশ দিয়ে গোরস্থানের নতুন গেটের ভেতর দিয়ে যাবেন।

(ঘ) বকশীবাজার সড়ক, চকবাজার, উর্দু রোড এবং ঢাকেশ্বরী এলাকার জনসাধারণ আজিমপুর সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউ মার্কেট ১ নম্বর গেটের পাশ দিয়ে গোরস্থানের নতুন গেটের ভিতর দিয়ে যাবেন।

(ঙ) প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিক্যাল কলেজ এলাকার জনসাধারণ দোয়েল ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, নীলক্ষেত, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউমার্কেট ১ নম্বর গেটের পাশ দিয়ে গোরস্থানের নতুন গেটের ভেতর দিয়ে যাবেন।

আজিমপুর গোরস্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রাস্তা : আজিমপুর গোরস্থানের মূল গেট থেকে (গোরস্থানের দক্ষিণ পাশে) বের হয়ে আজিমপুর সড়ক, আজিমপুর বেবী আইসক্রীম মোড়, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাবেন। কবরস্থানে যাওয়ার জন্য এ রাস্তা ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

আজিমপুর গোরস্থানে না গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রাস্তা :

(ক) বকশীবাজার, চকবাজার, উর্দু রোড, ঢাকেশ্বরী সড়ক, নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক এলাকার জনসাধারণ- যারা গোরস্থানে না গিয়ে সরাসরি শহীদ মিনারে যেতে চান- তারা পুরাতন রেলওয়ে হাসপাতাল সড়ক, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

(খ) আব্দুল গণি সড়ক, তোপখানা সড়ক, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (পার্ক এভিনিউ) এলাকার যেসব মানুষ গোরস্থানে না গিয়ে শহীদ মিনারে যেতে চান তারা হাইকোর্ট, দোয়েল চত্বর ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, টিএসসির মোড়, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

(গ) যেসব ছাত্রছাত্রী ও জনসাধারণ রোকেয়া হল, সামসুন্নাহার হল এবং বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকা থেকে সরাসরি শহীদ মিনারে যেতে চান, তারা নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

যানবাহন চলাচল সম্পর্কিত নির্দেশনাবলী:

উল্লিখিত রাস্তাগুলো দিয়ে ২০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে।

গোরস্থান এবং শহীদ মিনারে যারা শ্রদ্ধা নিবেদন ও পু®পস্তবক অর্পণ করতে যাবেন, তাদের রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। চলাচলের সুবিধার জন্য ওপরে বর্ণিত রাস্তায় কোনো প্যান্ডেল তৈরি না করতে অনুরোধ জানানো হয়েছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্রতা ও সম্মান রক্ষায় ঢাকা মহানগর পুলিশ সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..