× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

২০ জানুয়ারি প্লাস্টিক সামিট শুরু হবে

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে চার দিনব্যাপী ১১তম আন্তর্জাতিক প্লাস্টিক সামিট শুরু হতে যাচ্ছে আগামী ২০ জানুয়ারি।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে আয়োজক সংগঠন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, সামিম আহমেদ, সহসভাপতি গিয়াস উদ্দীন আহমেদ, কেএম ইকবাল হোসেন, খাজা আনোয়ারুল হক, গোলাম কিবরিয়া, পরিচালক শাহজাহান, আবুল খায়ের প্রমুখ।

জসিম উদ্দীন বলেন, ‘প্লাস্টিক খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। এই খাতের বিকাশ আরো ত্বরান্বিত করতে প্লাস্টিক সামিট অসামান্য ভূমিকা রাখছে। তাই বহির্বিশ্বে বাংলাদেশের প্লাস্টিক পণ্যের ব্যাপক পরিচিতি ও চাহিদা বাড়ছে।’

তিনি জানান, ১১তম এই প্লাস্টিক সামিটে ২২টি দেশের ৩৫০টি স্টল থাকবে। এতে থাকবে মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে।

আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

এ ছাড়াও সামিটে থাকছে বিভিন্ন সেমিনার ও কনফারেন্স।  দ্বিতীয় দিনের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পাশাপাশি প্লাস্টিক পণ্যের ওপর আন্তর্জাতিক মানের গবেষকেরা সেমিনারে বক্তব্য দেবেন।

সামিটের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এএইচএম মোস্তফা কামাল।


এ ক্যটাগরির আরো খবর..