× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

২০৩০ সালে দারিদ্র্যের হার কমে যাবে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ ২০৩০ সালে দারিদ্র্যের হার কমে যাবে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশে এখনও ৩ কোটি লোক দারিদ্র্য সীমার নীচে রয়েছে। এই দারিদ্র্যকে বিদায় করবো।

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তিনি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থির করে তোলা হয়েছিল। জ্বালাও-পোড়াওকে আমরা বিদায় করেছি। খালেদা জিয়া জ্বালাও-পোড়াও বন্ধ করে দিয়েছেন। ফলে শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

স্বাধীনতা পদক পাওয়ায় শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় নগরীর রিকাবিবাজার কবি নজরুল মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন।১৯৫৬-৫৮ সালের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা পায়। যার ধারাবাহিক নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ-বাংলাদেশ।

সংবর্ধনার জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাকে যে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আপনারা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। আমার অনুভূতি প্রকাশের কোনো ভাষা নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য ইমরান আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

অর্থমন্ত্রীর সহোদর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, ড. এ কে মুবিন ও এসএম মুহিত (সুজন)।

অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..