× Banner
সর্বশেষ
বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

১ ফেব্রুয়ারি থেকেই ডিএসসিসি’র ফুটপাত দখল মুক্ত অভিযান

admin
হালনাগাদ: বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করতে অভিযান শুরু হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে। জানালেন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন।

বুধবার নগর ভবনে ১২ তম করপোরেশন সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় যানজট মুক্ত শহর গড়তে কী কী পদক্ষেপ নেয়া হতে পারে সে বিষয়ে আলোচনা হয়।

সাঈদ খোকন বলেন, আমরা চেষ্টা করছি, সব পরিবহনকে এক করে রাস্তায় নামাতে হবে।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, আমি ৩ বছরে পুলিশের জন্য ব্যক্তিগত কোনো গাড়ি কেনার সুপারিশ করি নাই। কিন্তু বিআরটিএ প্রতিদিনই ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশিন দিচ্ছে। এতো গাড়িকে রেজিস্ট্রেশন দিলে যানজট নিরসন সম্ভব নয়।

বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক বলেন, মানুষকে প্রাইভেট গাড়ি কেনা থেকে বিরত রাখতে হবে। এজন্য প্রথম উদ্যোগ হতে হবে মানসম্মত গণপরিবহন ব্যবস্থা। মানসম্মত গণপরিবহন থাকলে যাত্রীরা সেসবে চলাচলে আগ্রহী হবে। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে কোন দিন যানজট কমবে না।

করপোরেশন সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলালসহ কাউন্সিলররা।


এ ক্যটাগরির আরো খবর..