১ আগস্ট মঙ্গলবারের রাশিফল ও আপনার ভাগ্য সঙ্গে রাখার উপায় জেনে নিন

১ আগস্ট মঙ্গলবারের রাশিফল ও আপনার ভাগ্য সঙ্গে রাখার উপায় জেনে নিন
আজ ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার রাশিফল (Horoscope Today) চন্দ্র শনির রাশি কুম্ভে সঞ্চার করছে।

বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। আজ ১ আগস্ট মঙ্গলবারের রাশিফল ও আপনার ভাগ্য সঙ্গে রাখার উপায় জেনে নিন।

মেষ রাশিফল (Aries Horoscope)​​মেষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় ভরে থাকবে। কারণ পরিবারের জন্য সময় বের করা কঠিন হবে। কোনও কারণে জটিলতা ও দুশ্চিন্তায় থাকবেন। তবে আজ আপনাদের ধর্মীয় আস্থা বাড়তে পারে। যার ফলে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। ধর্মকর্ম ও শুভ কাজে অর্থ ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না। এমন করলে ভবিষ্যতে কোনও বড়সড় অসুস্থতাকে ডাক দিতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আজ ৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শিব চালিসা পাঠ ও দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​:  বৃষ রাশির জাতকদের আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য সুখময় থাকবে। সন্তানের পড়াশোনার সঙ্গে জড়িত কোনও সংবাদ পেতে পারেন, এর ফলে আপনার আনন্দের কোনও ঠিকানা থাকবে না। সন্ধ্যাবেলা অবসাদগ্রস্ত থাকতে পারেন। কারণ পরিবারের কোনও সদস্যের কাছ থেকে দুশ্চিন্তামূলক সংবাদ পেতে পারেন। আজ কোনও লগ্নি করল তা থেকে সাধারণ লাভ অর্জন করবেন। অর্থ লগ্নির পূর্বে সবদিক ভালো ভাবে যাচাই করে নিন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। মাছকে আটার গুলি খাওয়ান।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​:  মিথুন রাশির জাতকদের পরাক্রম বৃদ্ধি হতে পারে। ব্যবসায় কোনও বড়সড় লাভ অর্জন করতে পারেন। এ ক্ষেত্রে নজর দিন। লাভ অর্জনের ফলে কাউকে এমন কোনও কথা বলে ফেলবেন না, যাতে আপনার অহংকার প্রদর্শিত হয়। এর দ্বারা ভবিষ্যতে লাভান্বিত হবেন। তাই আজ কোনও কথা বলার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন। যাত্রায় যাওয়ার পরিকল্পনা করে থাকলে সতর্ক হন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে। আইনি মামলা চলতে থাকতে ধৈর্য ধরুন, শেষে পরিস্থিতি আপনার পক্ষে আসবে। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি মোকাবিলা করবেন এই রাশির জাতকরা। বিরোধী ও শত্রুরা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাই আজ তাঁদের থেকে সতর্ক থাকুন। ছাত্রছাত্রীরা ইচ্ছামতো ফলাফল লাভ করবেন। সন্ধ্যাবেলা আত্মীয় বা বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন। কোনও জটিলতা ও সমস্যার বিষয়ে আলোচনা করতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির জাতকদের কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে পরিবারের বরিষ্ঠ সদস্যের সাহায্যে তা পুরো করতে পারবেন। চাকরি ও ব্যবসা সম্প্রসারণের চিন্তাভাবনা করছেন যাঁরা, তাঁরা উপযুক্ত সুযোগ লাভ করবেন। প্রেম জীবনে আনন্দ লাভ করবেন। আর্থিক লেনদেনের কথা চিন্তাভাবনা করে থাকলে বাতিল করুন, কারণ লোকসান সম্ভব। শ্বশুরবাড়ির তরফে লাভ অর্জন করতে পারেন এই রাশির জাতক। কোথাও যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকলে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে পারেন। অর্থ ব্যয় সম্ভব।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর আরাধনা করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​:  কন্যা রাশির জাতকরা আজ জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা লাভ করবেন। ব্যবসায় একের পর এক নতুন আনন্দ ও সাফল্য লাভ করবেন। উৎসাহের সঙ্গে ব্যস্ততায় দিন কাটবে। ভাইয়ের পরামর্শ ও সহযোগিতা বজায় রেখে চললে বিশেষ ভাবে লাভবান হবেন। আবহাওয়া জনিত অসুস্থতা থেকে প্রভাবিত হতে পারেন। এর ফলে ক্লান্তি, মাথা ব্যথা, জ্বর হতে পারে। শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ অর্জন করতে পারেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্নেহ ও সহযোগিতা লাভ করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকদের পুরুষার্থ ও পরাক্রম বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য যে চেষ্টা করবেন, তার দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। পরিবার বা চাকরিতে কোনও আত্মীয় বা আধিকারিকের সঙ্গে বিবাদ হয়, তা হলে সে ক্ষেত্রে নিজের বাণী মাধুর্য হারিয়ে ফেলবেন না। না-হলে সম্পর্ক নষ্ট হতে পারে। সম্মান বাড়বে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায়দের সাহায্য় করুন ও গোরুকে ঘাস খাওয়ান।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকরা আজ ভালো সংবাদ পেতে পারেন। পুরনো বিবাদ থেকে মুক্তি লাভ করবেন। চাকরিতে কোনও সহকর্মীর সঙ্গে মনোমালিন্য চলতে থাকলে তা সমাপ্ত হবে। সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। তবে আজ নিজের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের। কারণ মাসের প্রথম দিন আপনার জন্য ব্যয়বহুল। বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত জাতকরা আজ কোনও সুসংবাদ পেতে পারেন, এর ফলে মনে আনন্দ থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গম, গুড় ও লাল বস্ত্র দান করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি ওঠা-পড়ায় ভরে থাকবে। ব্যবসায় গোপন ও ঈর্ষান্বিত সহকর্মীর থেকে সতর্ক থাকতে হবে। কারণ আজ তাঁরা আপনার কাজে বাধা উৎপন্ন করতে পারেন। চাকরিজীবীদের নিজের কাজে গম্ভীর থাকতে হবে। আইনি বিষয়ে কোনও গাফিলতি করবেন না। সহকর্মী ও সহযোগীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখুন। আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেন এড়িয়ে যান।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। লাল চন্দনের তিলক লাগান ও হনুমান চালিসা পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ ফলদায়ী। একের পর এক সুসংবাদ পেতে পারেন। এর ফলে মনে আনন্দ জাগবে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন। তবে কোনও বিরোধীর সামনে ভালো ভাবে চিন্তাভাবনা করে কথা বলুন। তা না-হলে বিরোধীরা আপনার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। সন্ধ্যাবেলা মা-বাবার সেবায় সময় কাটাবেন। বাবার তরফ থেকে লাভান্বিত হতে পারেন আজ।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ভাগ্য আজ ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান ও বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ ফলাফল নিয়ে আসবে। রাজনীতি ও সামাজিক কাজের সঙ্গে জড়িত জাতকরা আজ নতুন সুযোগ পেতে পারেন। সার্বজনিক বৈঠকের আয়োজন করতে পারেন, এর ফলে জনসমর্থন বাড়বে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। যাত্রার দ্বারা লাভান্বিত হবেন। সরকারি ক্ষেত্রে আধিকারিকদের দ্বারা সম্মানিত হতে পারেন। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর সঙ্গে শপিং করতে যেতে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীর পুজো ও বাড়িতে কর্পূর এবং লবঙ্গ দিয়ে আরতি করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকরা অগাস্টের প্রথম দিনে পুরনো বিবাদ ও সমস্যা থেকে মুক্তি পাবেন। টাকা ধার নিয়ে থাকলে, তা শোধ করতে পারবেন। এর ফলে স্বস্তি ও আরাম অনুভব করতে পারবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে কোনও উপহার পেতে পারেন, এর ফলে আনন্দিত হবেন। নিজের জন্য কিছু সময় বের করার কথা চিন্তা ভাবনা করবেন। তবে আধিকারিকদের কারণে তাতে সফল হবেন না। আপনার ওপর কোনও দায়িত্ব এসে পড়তে পারে। আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না, যে কারণে নিজের কোনও ইচ্ছা মনের মধ্যে লুকিয়ে রাখবেন। চাকরিজীবীরা কোনও নতুন কাজ করবেন। এর ফলে ভাগ্য তাঁদের সঙ্গ দেবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও আপনার ভাগ্য সঙ্গে রাখার উপায়শনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।