× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের জন্য ফাইজারের দুই কোটি ডোজ ভ্যাকসিনের সংস্থান হয়েছে -স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১ নভেম্বর, ২০২১
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৬ কার্তিক (১ নভেম্বর) :  আজ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঢাকাসহ দেশব্যাপী ১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।  

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে টিকা নেবার আগে ও পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি এসময় স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের জন্য ফাইজার ভ্যাকসিনটি উপযুক্ত। এই ভ্যাকসিনের কার্যকারিতা সব থেকে বেশি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও শিশুদের জন্য ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করেছে। একারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মধ্যে প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিনের সংস্থান হয়ে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, শিক্ষার্থীদের জন্য এ পর্যন্ত দেশে ৯৬ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন এসেছে। এরমধ্যে নানাভাবে ১৪ লাখ ডোজ দেয়া হয়েছে। হাতে এখন আছে ৮২ লাখ ডোজ। খুব দ্রুতই ফাইজারের আরো ৯২ লাখ ডোজ ভ্যাকসিন চলে আসবে। সব মিলে সারাদেশের শিক্ষার্থীদের জন্য ৩ কোটি ডোজ ভ্যাকসিন লাগবে। বাকি অবশিষ্ট আরো ১ কোটি ডোজ দ্রুতই ব্যবস্থা করে দেশের সকল এলাকার ১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া সম্পন্ন হবে।

প্রাথমিক পর্যায়ে ঢাকার ৮টি কেন্দ্রে প্রতিটি থেকে ৫ হাজার ডোজ করে দিনে প্রায় ৪০ হাজার শিশুকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। যেহেতু ফাইজারের টিকাটি বিশেষ তাপমাত্রায় রাখতে হয়, তাই সব ব্যবস্থা ঠিক করে দ্রুতই সারাদেশেরই ১২-১৭ বছর বয়সি শিশুদের টিকা দেয়ার উদ্যোগ
নেয়া হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন  মার্কিন রাষ্ট্রদূত আর্ল কে মিলার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, মাধ্যমিক উচ্চ শিক্ষার মহাপরিচালকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..