১০ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

১০ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে পৃথক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা ত্যাগ করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ‘২৮তম এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার এন্ড কালচারাল শো ২০২৪’- এর উদ্বোধন করবেন। ৫ মার্চ প্যারিসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। এছাড়া তিনি ফ্রান্সের প্যারিসে ‘বিল্ডিং এন্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম’ আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারে অংশগ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং ফ্রান্স থেকে আগামী ১০ মার্চ দেশে ফেরার পথে মরক্কো ও তুরস্কের ইস্তাম্বুলে তার যাত্রাবিরতি করার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।