× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

হেফাজতের নাশকতায় জামায়াত আমীর ৩ দিনের রিমান্ডে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jamaat-Amir.jpg

হেফাজতের হরতাল কর্মসূচির নামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সহিংসতার মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াছমিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাঈনুদ্দিন আহমেদকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।

এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন বলেন, ২৮ মার্চ হেফাজতের হরতালে নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই হরতালে হেফাজতের সঙ্গে জামায়াতে ইসলামী ও বিএনপির সন্ত্রাসীরা মহাসড়কে নাশকতা চালায়।

এ ঘটনায় দায়ের করা একটি মামলায় গত রোববার দিবাগত রাত ১টায় ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..