বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে

বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে

কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা ফ্লাইটগুলো আগামীকাল বুধবার (২১ এপ্রিল) থেকে সীমিত পরিসরে ফের চালু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ মঙ্গলবার বিকেলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমরা সীমিত পরিসরে বুধবার (২১ এপ্রিল) থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি।

তিনি জানান, প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হবে কয়টি ফ্লাইট চলবে কোন রুটে। আজ সন্ধ্যার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে, গেল ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সর্বাত্মক লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।