কর কমিশনার আলী আসগরের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

কর কমিশনার আলী আসগরের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

কর বিভাগের কর্মকর্তা কমিশনার মোঃ আলী আসগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী এক শোকবার্তায় বলেন, মরহুম মোঃ আলী আসগর ত্রয়োদশ বিসিএসের কর কাডারের একজন  কর্মকর্তা ছিলেন। কর আপিল জোন-৩ এ কমিশনার হিসেবে কর্মরত আলী আসগর কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে  সর্বদা সচেষ্ট ছিলেন।

মন্ত্রী অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবারকে গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।