তারাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ

তারাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ

দিপক রায়, রংপুর প্রতিনিধি: এখন থেকে সাংবাদিকদের তারাগঞ্জ উপজেলা পরিষদে প্রবেশ করতে হলে উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অনুমতিপত্র নিতে হবে। গতকাল মঙ্গলবার রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন এ নির্দেশ প্রদান করেন। তিনি হুমকি দিয়ে বলে সাংবাদিকরা অনুমতি না নিয়ে উপজেলা পরিষদে প্রবেশ করলে পুলিশে সোপর্দ করা হবে।

সোমবার রাতে দ্যা নিউজ রংপুর প্রতিনিধি এবং রংপুর টাইমস ও দৈনিক আলোকিত বাংলাদেশ তারাগঞ্জ প্রতিনিধি দিপক রায় উপজেলা পরিষদের কিছু প্রকল্পের কাজ সম্পর্কে সংবাদ প্রকাশের জন্য উপজেলা চেয়ারম্যানের মুঠোফোনে ফোন দিয়ে মন্তব্য চাওয়ার জের ও তার ঠিকাদারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির খবর দ্যা নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে মন্তব্যদেওয়ার আগে ও পরে উক্ত সাংবাদিককে দেখে নেওয়ার হুমকিসহ গালিগালাজ করেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সাপ্তাহিক হাট ডাক অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিকদের সাথে দিপক রায় সেখানে উপস্থিত হলে প্রথমে তাকে আবারও গালিগালাজ করা হয়। কয়েকজন সাংবাদিক প্রতিবাদ করায় প্রকাশ্য সভায় সাংবাদিকদের অশ্লিল ভাষায় গালিগালাজ করে উক্ত আদেশ জারি করেন। উপজেলা হলরুমে অনুষ্ঠিত তারাগঞ্জ হাটের উক্ত সাপ্তাহিক ডাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন বায়জিদ, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, প্রেস ক্লাব সভাপতি খবির উদ্দিন প্রামানিক, সাংবাদিক আলমগীর হোসেন লেবু, প্রবীর কুমার কাঞ্চন, খাইরুল আলম বিপ্লব, আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক, দিপক রায়, মমিনুর সরকার সহ হাট ইজারাদার উপস্থিত ছিলেন। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন সকল সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন উপজেলা চত্তরে প্রবেশকরতে হলে আমার অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম প্রকাশ হলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।