× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হিন্দু মুসলিম ভাই ভাই, এই কথা মাথায় রেখে কবরস্থানে জমি দিলেন অযোধ্যার হিন্দুরা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

মানবতার কোন জাত, গোত্র বা ধর্ম হয়না- তার প্রত্তক্ষ্য প্রমান দিলেন ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার গোসাইগঞ্জ বিধানসভা এলাকার বেলারিখান গ্রামের হিন্দু সম্প্রদায়।

বাবরি মসজিদ নিয়ে সারা দেশ যেখানে উত্তাল, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে বলে যখন আশঙ্কা বাড়ছে, সেই সময়ে ঘটনাটা ঘটলো, যা চিরন্তন সম্প্রীতির নিদর্শন হয়ে থাকতে পারে। উত্তরপ্রদেশেরই অযোধ্যা জেলায় হিন্দু সম্প্রদায়ের কয়েক জন মিলে জমি দান করলেন মুসলিমদের কবরস্থান বানানোর জন্য।

স্থানীয় বিজেপি বিধায়ক খাব্বু তিওয়ারি বলেন,  ” হিন্দু মুসলিম ভাই ভাই, এই ট্র্যাডিশন অযোধ্যায় বরাবরের । তাই এই ব্যাপারে তিনি   গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরো জানুনঃ খাগড়াছড়িতে শশ্মানের জন্য জমি দান করলেন জাহাঙ্গীর আলম সোহেল

তিনি বলেন, “আমি মনে করি এখানে দুই সম্প্রদায়ের মৈত্রী চিরকাল বজায় থাকবে।  হিন্দুদের দিক থেকে মুসলিম ভাইদের প্রতি ভালোবাসার এটা একটা ছোট্ট নজির।” মোটামুটি মাঝারি আকারের এই জমিটি নিয়ে অনেক দিন ধরেই দুই সম্প্রদায়ের মধ্যে একটু মনোমালিন্য ছিল।

জমিটি একটি কবরখানার লাগোয়া। জমিটি খাতায় কলমে হিন্দুদের হলেও অনেক সময়ে মুসলিমরা এখানে কবর দিয়েছেন। অশান্তি যাতে না বাড়ে তার জন্যই ২০ জুন স্থানীয় রামপ্রকাশ, বাবলু ও আরও সাত জন লেখাপড়া করে জমিটি সেখানকার কবরস্থান কমিটির হাতে তুলে দেন। জমির দলিল অনুসারে ওই জমির মালিক এখন সেই কবরস্থান কমিটিই।

গোসাইগঞ্জ জামা মসজিদের প্রধান ইমাম হাজি আব্দুল হক বলেন, দুই ধর্মের মানুষের পরস্পরের প্রতি ভালোবাসার একটা নজির হয়ে থাকবে এই জমি দান। এভাবে যদি সকলে সকলের জন্য ভাবতো, সবাই সবাইকে ভালো বাসতো তাহলে এত হানাহানি, নাশকতা থাকতো না।


এ ক্যটাগরির আরো খবর..