× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম অধিকার আদায়ের জন্য সবাইকে সাংবাদিক হতে হবে

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম অধিকার আদায়ের জন্য সবাইকে সাংবাদিক হতে হবে। হিন্দুদের উপর যে অন্যায় অত্যাচার হয়ে থাকে সেসব বাংলাদেশের পত্রিকায় তা সঠিক ভাবে তুলে ধরা হয় না।  তাই যেখানেই অত্যাচার হবে সাথে সাথে একটা ছবি তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেন।
আজ শুক্রবার বেলা ৩ টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সন্মেলনে প্রধান বক্তা এডভোকেট রানা দাশ গুপ্ত একথা বলেন।
তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে ।এই স্বাধীন দেশে আমাদের সম অধিকার, সম মর্যাদা পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে । এসময় তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকলকে উদ্দেশে করে তিনি বলেন, প্রতিটি থানা কমিটি শক্তিশালী করে গড়ে তুলতে হবে ।

অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক তত্ববাধায়ক সরকারের উপদেষ্টা এ্যাড. সুলতানা কামাল, প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন (এম পি), বিশেষ অতিথি অধ্যাপক ড.নিমচন্দ্র ভৌমিক সিনিয়র সভাপতি মন্ডলীর সদস্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এ্যাড. সুব্রত চৌধুরি, জিনবোধী ভিক্ষু ।

অনুষ্ঠানে শোভনেন্দু বিকাশ সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন মনীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, এডভোকেট তাপস কুমার পাল, নিমল চ্যাটাজী, নিমল রোজারিও এডভোকেট সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, প্রমূখ ।


এ ক্যটাগরির আরো খবর..