রাজশাহী দামকুড়ায় মায়ের কাছে পাঁচ টাকা চেয়ে না পেয়ে রেগে গিয়ে আচমকা মায়ের বুকে ৭ বছরের ফাহিম হাসুয়া দিয়ে কোপ দেয়। রক্ত দেখে শিশুটি পালিয়ে যায় পাশে ফুপুর বাড়ীতে। হাসপাতালে নেওয়ার পথে ফাতেমার মৃত্যু হয়।
নিহত ফাতেমা-তুজ-জোহরা (২৮) দামকুড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের মেয়ে।
পুলিশ জানতে পেরে শিশুটিকে কোলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রতিবেশিরা ঘটনার বর্নানা দেয়। দামকুড়া থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, সকালে শিশু ফাহিম বাবা এবং মা দুজনের কাছেই পাঁচ টাকা চায়। কিন্তু তারা কেউই টাকা দেয়নি। উল্টো তাকে চড় থাপ্পর দিয়ে শাসন করে। এসময় সে ক্ষিপ্ত হয়ে মায়ের বুকে তরকারি কাটার হাসুয়া দিয়ে আঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়ায় এ ঘটনা ঘটে।
এতে রক্ত বের হতে দেখে সে ভয় পেয়ে ফুপুর বাড়ী চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মা ফাতেমার মৃত্যু হয়। ওসি আরো জানান, শিশু ফাহিমকে আমরা কোলে নিয়ে আদর করেই ঘটনা জানতে চেয়েছি। সে সাবলীল ভাবেই ঘটনার বর্ননা দেয়। সে এটা বলে, “এখন মা মরে গেছে কি করবো বুঝতে পারছি না।” পুলিশও ঘটনার বর্ণনা শুনে হতবাক।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু সে শিশু, তাই তাকে গ্রেফতার না করে নিরাপদ আবাসনের মাধ্যমে হেফাজতে নেওয়া হয়েছে। তবে আইন বিচার-বিশ্লেষন করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
ওসি বলেন, আশপাশের লোকজনকেও জিজ্ঞেস করে রবিউলের কথার সত্যতা পাওয়া গেছে। শিশুটিও একই কথা বলেছে। শিশুটি বুঝতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ফাতেমার মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা আছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান দামকুড়া থানার ওসি।