× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

হারিয়ে যাচ্ছে সালথার ঐতিহ্যবাহী মৃৎশিল্প

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প এক সময়ে খুব সুনাম বা কদর ছিলো। নানা প্রতিকুলতায় ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর পালপাড়া, গট্টি ইউনিয়নের রসুলপুর পালপাড়া ও আটঘর ইউনিয়নের গৌড়দিয়া পালপাড়া ছিলো মৃৎশিল্পের প্রাণকেন্দ্র।

এ দুটি গ্রামসহ উপজেলার আটটি ইউনিয়নের কয়েকটি গ্রামে ২শতাধিক মৃৎশিল্পী রাত দিন কাজ করতো। তারা মাটি দিয়ে হাড়িঁ, পাতিল, বাসন-কোসন, কড়াই, ঢাকনা, কলকি, পেয়ালা, কলসি, ফুলদানি প্রভূতি তৈরিতে ব্যস্ত ছিলো। ছোট ছেলে-মেয়েরা তৈরি করতো হরেক রকমের পুতুল। এসব মৃৎশিল্প উপজেলাসহ আশপাশের বাজারগুলোতে বিক্রি করে সংসার চালাতেন মৃৎশিল্পীরা। কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এই পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তারা। বর্তমানে উপজেলার কয়েকজন মৃৎশিল্পী তাদের বাপ-দাদার আদি পেশা কোনমতে আকঁড়ে ধরে আছেন।

মাটির তৈরি তৈজ্যষপত্রের স্থান দখল করে নিয়েছে এল্যুমিনিয়াম ও প্লাস্টিকের তৈজ্যষপত্র। এগুলোর দাম বেশি হলেও অধিক টেশসই হয়। তাই মাটির তৈরি তৈজ্যষপত্র এখন আর কেউ ক্রয় করতে চায় না।

কয়েকজন মৃৎশিল্পী এ প্রতিবেদককে জানান, তাদের ঐতিহ্যবাহী মাটির তৈরি জিনিসপত্রের কদর ও বিক্রয় কম হওয়ায় পর্যায়ক্রমে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। এ কারণে তাদের সংসার চালাতে বিপর্যয় নেমে এসেছে। তারা আরও জানান, সরকারী-বেসরকারী এনজিও থেকে সার্বিক সহযোগিতা পেলে তাদের কার্যক্রম বৃদ্ধি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..