× Banner
সর্বশেষ
১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়াতে পুলিশের সাথে রামগতির রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬

Dutta
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
noakhali

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পুলিশের সাথে লক্ষীপুরের রামগতি উপজেলার আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে।  এ সময় পুলিশ রউফ বাহিনীর ৬ সস্ত্রাসীকে আটক করে পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে উপচেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। ৩ শতাধিক সদস্য নিয়ে টাংকির বাজারে আক্রমণ চালায় তারা। তাৎক্ষণিক চেয়ারম্যান ঘাটের অফিসার ফোর্স  ও অফিসার আর, এফ অফিসার ফোর্স এবং হাতিয়া থানার  টাংকির বাজার ক্যাম্পের ফোর্স সহ পুলিশ সদস্যরা তাদের প্রতিহত। একপর্যায়ে পুলিশের সাথে আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।  পরে তারা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৬ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর রাতের দিকে হাতিয়রে টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। সেখানে পুলিশের সাথে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ রউফ বাহিনীর সদস্যকে আটক করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..