মেহেরপুরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব এবং র‌্যালি

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে জনকল্যানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং বিষয় সমূহ জনগনকে অবহিত করণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণের লক্ষে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সংস্কৃতিক উৎসব, মেলা ও উন্নয়ন র‌্যালির আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসাক মোঃ আতাউল গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম। এর আগে এ দিন সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।