খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুরঃজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।

সমাবেশে মাসুদ অরুন বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সাজানো মামলায় এই রায় সরকারের ইচ্ছায় হয়েছে। তিনি বলেন জণগণের সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরূদ্ধারে অবশ্যই বিজয় অর্জিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।