সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন 

সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন 
আবু নাসের হুসাইন, সালথা ফরিদপুরঃ ফরিদপুরের সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা কমিটি কর্তৃক গঠনতন্ত্র মোতাবেক এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীতিমালার আলোকে মোঃ মাহবুব হোসেনকে সভাপতি ও জান-ই-মারজানা শারমিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা শাখার আহব্বায়ক সাইফ উদ্দিন বিপ্লব ও সদস্য সচিব কাজী এরশাদ এর স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকা সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে হস্তান্তর করেন ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
অনুমোদিত কমিটিতে মোঃ মাহবুব হোসেন সভাপতি, জান-ই-মারজানা (শারমিন) সাধারন সম্পাদক এবং মোঃ ওহিদুল ইসলাম মোল্যা-কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ মাহবুব হোসেন বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সালথা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।নতুন কমিটির সবাই মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।