মধুখালী প্রতিনিধি- “ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” ও “নতুন বই হাতে নিয়ে করছি অঙ্গীকার ভবিষ্যতে হবো মোরা দেশের কারিগর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দ্দেশে ১লা জানুয়ারী-২০২১ ইং রোজ শুক্রবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত বই ছাত্র-ছাত্রীর অভিভাবকের হাতে বই তুলে দেওয়া হলো।
তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্যে শুক্রবার সকালে আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিহিত পরিবেশে পালিত হলো ১ম শ্রেনী হইতে ৫ম শ্রেনী পযর্ন্ত বই বিতরন।
বই বিতরন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলেন আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বেগম, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও অত্র স্কুলের সাবেক সভাপতি মোঃ আরমান হোসেন (বাবু) ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্য ও এলাকার অভিভাবক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। পাশাপাশি মধুখালী উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবকের হাতে বিনামূল্যে বই বিতরন হয়েছে।




