যশোর ও কেশবপুর পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিল

যশোর ও কেশবপুর পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিল

যশোর প্রতিনিধি: যশোর পৌরসভা ও কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিল করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মনোনয়ন জমাদানের শেষ দিনে আজ সকাল ১১টা থেকে প্রার্থীরা মনোনয়ন দাখিল শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত যশোর পৌরসভার মেয়র পদে বিএনপি প্রার্থী মারুফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মাদ আলী সরদারসহ ৯ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।

এদিকে কেশবপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী আব্দুস সামাদ বিশ^াস এবং ৯ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।