উজিরপুর করোনার ভয়ে অজ্ঞাতনামা পাগলের মৃতদেহ দাফন করলেন পুলিশ ও কাউন্সিলর টিম

উজিরপুর করোনার ভয়ে অজ্ঞাতনামা পাগলের মৃতদেহ দাফন করলেন পুলিশ ও কাউন্সিলর টিম
পূলকঃ করোনা একটি আতংকের নাম।এই মহামারী ছিন্ন করে রক্তের সম্পর্ককেও। কিন্তুু একটা কথা আছে? কিছু মানুষ আছে যারা আপনের চেয়ে আপন। করোনা সন্দেহে বরিশালের উজিরপুর জল্লা ইউনিয়ন এক মৃত বৃদ্ধ মানসিক রুগির পাশে দাঁড়ালেন উজিরপুর থানা পুলিশ ও উজিরপুরের করোনা ভাইরাস ভলেন্টিয়ার বিষয়ক একটি বিশেষ মানবিক টিম।
ঘটনাটি ঘটে ২৩/০৪/২০২০ তারিখ পীরেরপাড় নামক গ্রামে গত ২/৩ দিন যাবত একজন বৃদ্ধ লোক কে ঘুরতে দেখে এলাকাবাসী। পরে অনেকেই ধারনা করেছেন বৃদ্ধ লোক কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না বিধায় তাকে মানসিক রোগী হিসেবে ধরে নেওয়া হয়।
গত ২৫ তারিখ বিকাল ৪.০০ ঘটিবার দিকে তাকে মৃত হিসেবে দেখতে পায় এলাকাবাসী। এলাকাবাসীর ধারণা করেন ঐ মানসিক রোগীটি মারা গেছে। মৃত মানসিক রোগীটির বাড়ি কোথায় কেউ অনুমান করতে না পেরে এলাকাবাসী বিষয়টি উজিরপুর আইনের আওতায় দৃষ্টি আকর্ষণ করার জন্য জানান।
তবে কোথা থেকে এসেছে, বাড়ি কোথায় এই বৃদ্ধ লোকের কেউ বলতে পারে না বিধায় এই লোককে মৃত দেখে উজিরপুর থানায় জানানো হলেও- দাফন করার জন্য এগিয়ে আসে নি এলাকাবাসী।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস খবরটি শুনে সাথে সাথেই উজিরপুর থানার সেকেন্ড অফিসার মানিক এবং এস আই মাহাবুবকে টিমসহ উজিরপুরে করোনা ভাইরাসের রুগি কিংবা করোনা সন্দেহ হলে, কোন লোক মারা গেলে যদি এলাকাবাসী সহযোগিতা না করে, তাদের দাফন কাজ করার জন্য যে সকল মানবিক সংগঠন এই মহামারীর সময় পাশে থাকবেন, তাঁদের কে নিয়ে উজিরপুর (ইউএনও) স্যার একটি টিম গঠন করেন তাদের
দাফন ও সৎকারে করার জন্য। বিষয়টি তাদেরও জানান এবং দায়িত্ব দেন। উজিরপুর করোনা ভলেন্টিয়াররা টিমের অন্যতম বাবুল কাউন্সিলর টিমের মেম্বর সহ চলে আসেন ঘটনাস্থলে।
উজিরপুর করোনা ভাইরাসের মৃত রোগীর দাফন কাজের টিমের অন্যতম মানবিক সচেতন সমাজসেবক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ উজিরপুর উপজেলা শাখার অন্যতম বাবুল কাউন্সিলর বলেন – আমরা উজিরপুর করোনা সন্দেহে (ইউএনও) মাধ্যমে খবর শুনে মৃত মানসিক রোগীর দাফনের জন্য রবিবার সকালেই টিমসহ চলে আসি।
স্থানীয় কেউ এ ব্যাপারে সহযোগিতায় না আসলেও আমরা তার দাফন কাজ সফল করার জন্য আমাদের টিম নিয়ে ও পুলিশের সহযোগিতায় নিয়ম অনুযায়ী দাফন কাজ করি। আমাদের ভলান্টিয়ার টিমে রয়েছি – আমি (বাবুল কাউন্সিলর), ইসমাইল হোসেন জাহিদ (ইমাম), ফিরোজ আবদুল্লাহ, সৈয়দ রিয়াজুল হক, রিয়াদ হাওলাদার , ওসমান সিকদার ওলি এবং সাংবাদিক কমল বাড়ৈ (পূলক) উপজেলা পুলিশ অফিসার সহ তাদের টিম, এবং ওখানকার স্থানীয় ২/১ জন ব্যক্তি। আমরা সকলের সহযোগিতায় জানাযা শেষে দাফন সম্পন্ন করি।
তিনি আরও বলেন বেঁচে থাকবে মানবতা, মানবতার হাত বাড়িয়েছে কিছু মানুষ, তবে সেই হাতটি কেন আমাদের হাত হবে না আমিও তো মানুষ আর মানুষ তো মানুষের জন্য। আমাদের জন্য দোয়া করবেন যেন এই মহামারী সময়ে সবার পাশে থাকতে পারি।
উজিরপুর থানার সেকেন্ড অফিসার মানিক বলেন- বৃদ্ধ লোকটির খবর শুনে আমরা ঘটনাস্থলে আসি এবং মৃত বৃদ্ধ লোকের পড়ে থাকার খবর পেয়ে এসআই মাহাবুব সহ পুলিশগন ও উজিরপুর করোনা ভাইরাসের ভলেন্টিয়ার টিম এর সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ায় দাফন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার সকালেই সকলের সহযোগিতায় বৃদ্ধ লোকটির গোসল ও নামাজ পড়ে ঘটনাস্থলে দাফন করানো হয়েছ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।