গোলাপগঞ্জের শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস সড়ক দূর্ঘটনায় নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা চিন্তাহরণ দাস মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায়  সিলেট সদর উপজেলার লামাকাজি চাঁনপুর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনিসহ ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং কয়েকজন আহত হন।এ দূর্ঘটনায় নিহত অপর জনের পরিচয় তাৎক্ষণিক  জানা যায় নি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়-বৃহস্পতিবার  বিকাল সাড়ে ৫ টার দিকে লামাকাজির চাঁনপুর এলাকায় সিলেট থেকে বিশ্বনাগামী সিএনজির সাথে অপর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পরে যায় এবং সিএনজিটি দুমড়ে মুচরে যায়। সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তা হরন দাস ।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন সাংবাদিকদের ঘটনার সততা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।