× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

হাজারো মানুষের ভালবাসায় সিগ্ধ হলেন সাজেদা চৌধুরী

admin
হালনাগাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি নৌকা প্রতীক নিরঙ্কুস জয়ের পর হাজার হাজার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সালথা-নগরকান্দা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়নের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপনেতা।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

এছাড়াও উপনেতার মেজপুত্র সাজেদ আকবর চৌধুরী, উপনেতা নাতী সাহবাব আকবর চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাব্বির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, খোরশেদ খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, মহিলা আওয়ামী নেত্রী জানে-ই মারজানা সারমিন, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল সহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগ প্রাথী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি নৌকা প্রতীক ২,১৯,২৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪,৯১২ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..